কর্জে হাসানা বা উত্তম ঋণ আদান-প্রদানে রয়েছে অনেক ফজিলত। এটি যেমন সত্য, তেমনি ঋণ নিয়ে যদি তা পরিশোধ না করা হয়, তার ব্যাপারে কঠিন সর্তকতা রয়েছে। এ বিষয়ে কুরআন ও হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
— মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) মানুষকে তাদের ঋণ পরিশোধের ব্যাপারে অনেক সর্তক করেছেন। যেমন, হযরত আলী (রাঃ) বর্ণনা করেন, কোন ব্যক্তি ঋণ রেখে মারা গেলে রাসূল (সাঃ) ঐ ব্যক্তির জানাযা পড়াতেন না, বরং অন্যদের পড়াতে নির্দেশ দিতেন।
— বুখারীর অন্য এক বর্ণনায় এসেছে, রাসূল (সাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি কারো কাছে কর্জ নেয় এবং তা আদায় করার নিয়ত রাখে না,আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন।